‘৩৫ চাই’ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

০২ নভেম্বর ২০১৮, ০২:২৪ PM
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি মানববন্ধন

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি মানববন্ধন © টিডিসি ফটো

‘আমরা উচ্চশিক্ষিত তরুণ সমাজ; আজ সর্বোচ্চ শিক্ষা শেষে পরিবার, সমাজ ও দেশের সম্পদ হওয়ার পরিবর্তে বোঝা হয়ে পড়েছি। কারণ, আমাদের অর্জিত বিদ্যা আইনের মারপ্যাচে সীমাবদ্ধ সুযোগের কাছে পরাজিত হচ্ছে। নানা প্রতিবন্ধকতাকে জয় করে পড়াশোনা শেষে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর পূর্বে অন্ধকারে ঢেকে যাচ্ছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরে সীমাবদ্ধ থাকার কারণে এটি হচ্ছে।’

শুক্রবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ সব কথা বলেন। মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি আল আমিন রাজু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেলিমসহ বাংলাদেশ ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত নেতারা বলেন, আইনকে যুগোপযোগী রাখার জন্য সময়ের সময়ে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন করার প্রয়োজন হয়। চাকরিতে প্রবেশের বয়সসীমা এমনই একটি আইন, যা এখন পরিবর্তনের মাধ্যমে ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করা আবশ্যক হয়ে পড়েছে।

তারা বলেন, শিক্ষা জীবনের এই দীর্ঘ সময়ে অনেক কষ্টে অর্জিত জ্ঞান, ব্যক্তি, পরিবার, সমাজ ও সর্বোপরি রাষ্ট্রের কল্যাণ ও উন্নয়নে কাজে লাগানোর স্বপ্ন প্রতিটি শিক্ষার্থী অন্তরে লালন করে থাকে। কিন্তু নানা ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা সেই লালিত স্বপ্ন পূরণের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। এগুলোর মধ্যে প্রধান একটি সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরে সীমাবদ্ধ থাকা।

 

‘বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে’, তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জ…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ের পর সুখবরও পেল বাংলাদেশ 
  • ১৬ আগস্ট ২০২৬
তৃণমূল কার্যালয়ে থেকে পশ্চিমবঙ্গের সাবেক ডেপুটি স্পিকারের ম…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage