চাকরিতে প্রবেশের সীমা ৩২ হলেও সাধুবাদ জানাবে আন্দোলনকারীরা

০১ নভেম্বর ২০১৮, ০৪:১১ PM
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র পরিষদের নেতারা

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র পরিষদের নেতারা © টিডিসি ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বসয়সীমা ৩২ করা হলেও তাকে স্বাগত জানাবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি মো. আল আমিন রাজু।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো আমিরুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক ফাতেমা মুন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগে মেডিকেল কলেজে একবছর বেশী সময় লাগতো বলে তাদের বয়সসীমা ৩২ করা হয়েছিল কিন্তু পরবর্তীতে সাধারণদের স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে এক বছর করে বৃদ্ধি করা হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা আনুপাতিক হারে বাড়ানো হয়নি। বয়স বাড়ানো হলে সরকারের কোন আর্থিক ক্ষতি হবে না বরং এর দ্বারা অনেক শিক্ষিত চাকরিপ্রার্থী উপকৃত হবে।

সংবাদ সম্মেলন থেকে আগামী শনিবার সকাল ১০টায় শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

লিখিত বক্তব্য শেষে সংগঠনটির সভাপতি মো. আল আমিন রাজু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হলেও আমরা তাকে সাধুবাদ জানাবো। তবে আমাদের দাবি থাকবে ৩৫ করার। আর আমরা দীর্ঘদিন এ দাবিতে আন্দোলন করে আসছি।

‘বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে’, তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জ…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ের পর সুখবরও পেল বাংলাদেশ 
  • ১৬ আগস্ট ২০২৬
তৃণমূল কার্যালয়ে থেকে পশ্চিমবঙ্গের সাবেক ডেপুটি স্পিকারের ম…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage