‘৩৫ চাই’ আন্দোলনকারীরা এবার টিএসসি এলাকায়

২৮ অক্টোবর ২০১৮, ০২:১৬ PM
রাজু ভাস্কর্যের সামনে সংগঠিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে আন্দোলনকারীরা

রাজু ভাস্কর্যের সামনে সংগঠিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে আন্দোলনকারীরা © টিডিসি ফটো

৪০ তম বিসিএস পরীক্ষায় আবেদনের আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের উপর শাহবাগে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ৮ জন আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায় বলে জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের উপদেষ্টা ও আন্দোলনের অন্যতম নেতা ইমতিয়াজ হোসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সংগঠিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে শনিবার দুপুর ১২ টা থেকে রাত এবং রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শাহবাগে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। তবে রবিবার সকাল ১০টায় হামলা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে ১ জন নারীসহ গ্রেপ্তার করা হয় ৪ জনকে। পরে বেলা সাড়ে ১২ টায় কেন্দ্রীয় জাদুঘরের সামনে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে আটক করা হয় আরও ৪ জনকে।

আন্দোলনের অন্যতম নেতা ইমতিয়াজ হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছিলাম। কিন্তু পুলিশ হামলা করে আমাদের ছত্রভঙ্গ করে দেয় এবং আমাদের ৮ জনকে আটক করে নিয়ে যায়। আবার তারা সংগঠিত হয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে জানায় তিনি।

পে স্কেল বাস্তবায়ন কবে থেকে, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য স…
  • ১৬ আগস্ট ২০২৬
রাবি ভর্তি পরীক্ষা ৭ কেন্দ্রে, আবেদন শুরু ১২ নভেম্বর
  • ১৬ আগস্ট ২০২৬
বাংলাদেশের কাছে হারের পর অজুহাত দিলেন না কামিন্স, প্রশংসায় …
  • ১৬ আগস্ট ২০২৬
সিজিপিএ ২.২৫-এর কম পাওয়া শিক্ষার্থীদের সুখবর দিল জাতীয় বিশ্…
  • ১৬ আগস্ট ২০২৬
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় প্রেমিক গ্রেপ্তার
  • ১৬ আগস্ট ২০২৬
স্বল্প সময়ে বেশি ফলন, যশোরে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে ব্রি …
  • ১৬ আগস্ট ২০২৬