স্বাস্থ্য অধিদপ্তরে ১ হাজার ২৮২ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

২৬ অক্টোবর ২০১৮, ০৩:৩৭ PM

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর ১১টি পদে ১ হাজার ২৮২ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী পদসমূহের মধ্যে ফার্মাসিস্ট (ডিপ্লোমা) ৬২৭ জন, হেলথ এডুকেটর একজন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৬ জন, পরিসংখ্যানবিদ ২৭ জন, কোল্ড চেইন টেকনিশিয়ান ১ জন, কীটতত্ত্বীয় টেকনিশিয়ান ১ জন, স্বাস্থ্য সহকারী ৫৪৮ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৫ জন, স্টোরকিপার ৪৫ জন, ওয়ার্ডমাস্টার ১ জন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ১০ জনসহ মোট ১ হাজার ২৮২ জন নিয়োগ পাবেন।

আবেদন করতে হবে অনলাইনে http://dghsp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট http://www.dghs.gov.bd/index.php/bd/circular-notice থেকে বিস্তারিত জানতে পারেন।

‘বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে’, তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জ…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ের পর সুখবরও পেল বাংলাদেশ 
  • ১৬ আগস্ট ২০২৬
তৃণমূল কার্যালয়ে থেকে পশ্চিমবঙ্গের সাবেক ডেপুটি স্পিকারের ম…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage