শাহবাগে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মহাসমাবেশ

২৫ অক্টোবর ২০১৮, ০১:৫৫ PM

রাজধানীর শাহবাগে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে মহাসমাবেশ করছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’। বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে  দিনব্যাপী এ মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে বিভিন্ন জেলা থেকে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অংশ নিয়েছেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের দাবিগুলোর মধ্যে রয়েছে— সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল; যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের সন্তান ও তাদের উত্তরসূরীদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করা; যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী যারা সরকারি চাকরিতে বহাল আছে তাদের তালিকা করে চাকরি থেকে বরখাস্ত করা; যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ও তাদের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা; বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের হলোকাস্ট অ্যাক্ট বা জেনোসাইড ডিনাইয়াল ল’এর আদলে আইন করে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করা; কোটা সংস্কার আন্দোলনে উস্কানিদাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়াক; রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও প্রকাশ; ফেসবুক গ্রুপ ও পেইজে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তিকারী এবং এসব পেইজ ও গ্রুপের অ্যাডমিনদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা; সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা; মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করা এবং খালেদা জিয়ার নেতৃত্বে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যারা গণহত্যা, ধর্ষণ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে ও আগুন সন্ত্রাসকে সমর্থন করেছে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করা।

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধা…
  • ১৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, সরকারকে ৮ পদক্ষেপ…
  • ১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুটের অ…
  • ১৬ আগস্ট ২০২৬
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস ফেলে পালাল মাদক কারবারি, ভেতরে মি…
  • ১৬ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৩ বিশ্ববিদ্যালয়
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage