মাসিক ২ লাখ ৩০ হাজার বেতনে প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি

১৪ জুন ২০২৪, ০৫:০০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
প্ল্যান ইন্টারন্যাশনাল

প্ল্যান ইন্টারন্যাশনাল © সংগৃহীত

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় কান্ট্রি অফিসে সোশ্যাল সাপোর্ট সিস্টেম লিড–এএইচএ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সোশ্যাল সাপোর্ট সিস্টেম লিড-এএইচএ
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। রাইটস অ্যান্ড প্রোটেকশন অব চিলড্রেন, গার্লস অ্যান্ড ইয়াং পিপল প্রকল্প বিশেষ করে চাইল্ড অ্যান্ড আর্লি ম্যারেজ প্রোগ্রামে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বড় কোনো প্রকল্পের বাজেট ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সমস্যা সমাধান ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। প্রকল্প এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: কান্ট্রি অফিস, ঢাকা
বেতন: মাসিক বেতন ২,০৩,৭১২ থেকে ২,৩০,০০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া জীবন বিমা ও চিকিৎসা–সুবিধা আছে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২২ জুন, ২০২৪।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950