বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অনলাইনে 

০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ PM
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড © টিডিসি ফাইল ফটো

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে (বাকেশি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে স্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য দক্ষ ও মেধাবী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। 

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) একটি সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি)।

পদের সংখ্যা: ২৪

আবেদন শুরু: ০৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা।

আবেদন শেষ: ৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা।

পদের নাম ও বেতন-গ্রেড:

১. সহকারী ব্যবস্থাপক (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/উৎপাদন পরিকল্পনা): বাকেশি গ্রেড-৫; বেতন: ২৮ হাজার ১৬০ থেকে ৬৭ হাজার ৯১০ টাকা।

২. সহকারী ব্যবস্থাপক (সমন্বয়): বাকেশি গ্রেড-৫; বেতন: ২৮ হাজার ১৬০ থেকে ৬৭ হাজার ৯১০ টাকা।

৩. সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা): বাকেশি গ্রেড-৫; বেতন: ২৮ হাজার ১৬০ থেকে ৬৭ হাজার ৯১০ টাকা।

৪. প্রশাসনিক কর্মকর্তা: বাকেশি গ্রেড-৬; বেতন: ২০ হাজার ৯৮০ থেকে ৪১ হাজার ৪৪০ টাকা।

৫. হিসাব রক্ষণ কর্মকর্তা (ফিন্যান্স): বাকেশি গ্রেড-৬; বেতন: ২০ হাজার ৪৮০ থেকে ৪২ হাজার ৪৪০ টাকা।

আরও দেখুন: ১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আবেদন অনলাইনে

৬. উপসহকারী প্রকৌশলী (উৎপাদন): বাকেশি গ্রেড-৬; বেতন: ২০ হাজার ৪৮০ থেকে ৪৯ হাজার ৪৪০ টাকা।

৭. অর্থ সহকারী: বাকেশি গ্রেড-১৩; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

৮. অডিটর কাম কম্পিউটার অপারেটর: বাকেশি গ্রেড-১০; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

৯. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (ঢাকা সিটি অফিসের জন্য): বাকেশি: গ্রেড-১৩; বেতন ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

১০. প্রকর্মী (ল্যাব): বাকেশি গ্রেড-১৩; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

১১. মেশিন অপারেটর (চালক): বাকেশি গ্রেড-১৩; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

১২. ফিটার: বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।

আরও দেখুন: ৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিলবে দৈনিক ভাতা

১৩. পাইপ মিস্ত্রি: বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।

১৪. প্রকর্মী (মটর গ্যারেজ): বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।

১৫. গাড়িচালক (ঢাকা সিটি অফিসের জন্য): বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।

১৬. সহকারী বাবুর্চি: বাকেশি গ্রেড-১৬; বেতন: ১০ হাজার ৭৩০ থেকে ২৫ হাজার ৯৭০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

সহকারী ব্যবস্থাপক (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/উৎপাদন পরিকল্পনা): ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি। অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সহকারী ব্যবস্থাপক (সমন্বয়): স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। ইংরেজিতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে

সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা): স্নাতক পাস এবং সেনা, নৌ, বিমান বাহিনী বা বিজিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বয়স অনূর্ধ্ব ৪৫ বছর। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

প্রশাসনিক কর্মকর্তা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।

হিসাব রক্ষণ কর্মকর্তা (ফিন্যান্স): হিসাববিজ্ঞানে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।

উপসহকারী প্রকৌশলী (উৎপাদন): ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার বা মেকানিক্যাল টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস। বৈদ্যুতিক অথবা টেলিযোগাযোগ ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অর্থ সহকারী: বাণিজ্য বিভাগে স্নাতক পাস। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।

অডিটর কাম কম্পিউটার অপারেটর: স্নাতক পাস।

আরও দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা যাবে আবেদন

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর: স্নাতক পাস। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।

প্রকর্মী (ল্যাব): এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পাস। 

মেশিন অপারেটর (চালক): এসএসসি ভোকেশনালসহ এসএসসি বা সমমান পাস।

ফিটার: এসএসসি ভোকেশনাল (জেনারেল মেকানিক্স/মেশিন টুলস অপারেশন) পাস। দুই বছরের অভিজ্ঞতা থাকলে এসএসসি বা সমমান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বৈদ্যুতিক অথবা টেলিযোগাযোগ ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে মেশিন রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

পাইপ মিস্ত্রি: এসএসসি ভোকেশনাল (প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং) পাস। দুই বছরের অভিজ্ঞতা থাকলে এসএসসি বা সমমান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আরও দেখুন: বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে ৩৯ নিয়োগ

প্রকর্মী (মটর গ্যারেজ): এসএসসি ভোকেশনাল (অটোমোটিভ) পাস। পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 

গাড়িচালক: অষ্টম শ্রেণি পাস। গাড়ি চালানোর বৈধ লাইসেন্সসহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী বাবুর্চি: অষ্টম শ্রেণি পাস। রান্নার কাজে পারদর্শী হওয়াসহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আরও দেখুন: ১৪৭ পদে বিসিএস নন-ক্যাডারে নিয়োগ, আবেদন অনলাইনে

বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে এখানে দেখুন।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950