সহকারী অধ্যাপক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করল মাউশি

১৯ অক্টোবর ২০১৮, ১২:১৬ PM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষে বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার সংশোধিত এ খসড়া তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন বিষয়ের ১ হাজার ৬২৯ জন প্রভাষকের নামের তালিকা রয়েছে।

অধিদপ্তরের প্রকাশিত তালিকায় যেসব প্রভাষকের নামের পাশে এসিআর নেই বলে মন্তব্য রয়েছে, তাদের ২২ অক্টোবরের মধ্যে সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-২) মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে এসিআর সংশোধনের আবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া কোন কর্মকর্তার নাম না থাকলে বা বর্তমান কর্মস্থল, নিয়োগ যোগদানের তারিখ, স্থায়ীকরণ, আত্মীকরণ, নিয়মিতকরণের তারিখ, জন্ম তারিখ এবং জেষ্ঠ্যতা সংক্রান্ত কোন আপত্তি বা খসড়া তালিকায় অন্য কোন ভুল থাকলে সে সংক্রান্ত তথ্য এবং ভুল প্রমাণের কাগজপত্র প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়নসহ  আগামী ২২ অক্টোবরের মধ্যে সরাসরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-২) মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে জমা দিতে বলা হয়েছে।

তালিকাটি দেখতে ক্লিক করুন...

 

‘বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে’, তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জ…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ের পর সুখবরও পেল বাংলাদেশ 
  • ১৬ আগস্ট ২০২৬
তৃণমূল কার্যালয়ে থেকে পশ্চিমবঙ্গের সাবেক ডেপুটি স্পিকারের ম…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage