জনতা ব্যাংকের অফিসারের ৩৫১ পদের পরীক্ষার তারিখ ঘোষণা

১২ জুন ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
জনতা ব্যাংক

জনতা ব্যাংক © সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের অফিসার ৩৫১ পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। জনতা ব্যাংক পিএলসির ২০২১ সাল ভিত্তিক দশম গ্রেডের অফিসার (রুরাল ক্রেডিট/আরসি) পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ( ১১ জুন) বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসির অফিসারের (রুরাল ক্রেডিট)/(আরসি) ৩৫১টি শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে ২০২৩ সালের ১০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তি বিপরীতে প্রাপ্ত আবেদন পর্যালোচনায় যোগ্য বিবেচিত প্রার্থীদের ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার ২ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে। এ বিষয়ে যে কোন প্রয়োজনে প্রার্থীদের [email protected] এই ইমেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।

 
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬