ছয় হাজার ডাক্তার নিয়োগ করা হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

০৯ জুন ২০২৪, ০৫:০৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM

© ফাইল ছবি

সারা দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের জন্য আরও ছয় হাজার ডাক্তার নিয়োগ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। প্রথম পর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 

আজ রোববার জাতীয় সংসদে ৭১ক বিধিতে এমপিদের দেওয়া নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে এ তথ্য জানান সামন্ত লাল সেন। সংসদে সরকারদলীয় বরগুনা-২ আসনের এমপি সুলতানা নাদিরা, সংরক্ষিত এমপি পারভীন জামান এবং স্বতন্ত্র এমপি ছানোয়ার হোসেন ছানু লিখিত নোটিশে নিজ নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বরাবর নোটিশ প্রদান করেন। 

জবাবে লিখিত বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, সারা দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডাক্তারদের শূন্য পদ পূরণের জন্য ছয় হাজার নতুন ডাক্তার (এমবিবিএস ও ডেন্টাল) নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে জন্য একপর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের জন্য একটি প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে। 

 
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬