প্রভাষক নেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

০৭ জুন ২০২৪, ১২:২২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM

© সংগৃহীত

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা। প্রতিষ্ঠানটি তাদের পাঁচ অনুষদে প্রভাষক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।

অনুষদ: ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদপদ ও সংখ্যা: প্রভাষক ৯টি (প্যাথলজি ১টি, প্যারাসাইটোলজি ১টি, ডেয়ারি সায়েন্স ১টি, জেনেটিকস অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং ১টি, ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি ১টি, এপিডেমিওলজি অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ১টি, মেডিসিন ১টি, সার্জারি ১টি ও থেরিওজেনোলজি ১টি)

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা  অনুষদ: কৃষি অনুষদ

পদ ও সংখ্যা: প্রভাষক ৫টি (এন্টোমলজি ১টি, অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ১টি, জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ১টি, প্ল্যান্ট প্যাথলজি ১টি ও অ্যাগ্রো ফরেস্ট্রি ১টি)

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা অনুষদ: ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ

পদ ও সংখ্যা: প্রভাষক ২টি (ফিশ হেলথ ম্যানেজমেন্ট ১টি ও ফিশারিজ টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ১টি)

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা অনুষদ: অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস অ্যান্ড অ্যাগ্রিবিজনেস স্টাডিজ অনুষদ

পদ ও সংখ্যা: প্রভাষক ১টি (অ্যাগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং)

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা অনুষদ: অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ

পদ ও সংখ্যা: প্রভাষক ১টি (ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট)

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা আবেদন ফি: ৬০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আট সেট ভিন্ন আবেদন একটি খামের ভেতর ‘রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, (অস্থায়ী অফিস: বাড়ি নম্বর-২০০, রোড নম্বর-১২, ১ম ফেইজ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খুলনা-৯১০০), খুলনা’ বরাবর নির্ধারিত সময়সীমার মধ্যে অবশ্যই সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। প্রার্থীকে পদের নাম ও বিভাগ খামের ওপর উল্লেখ করতে হবে। আবেদন সেটের মধ্যে একটি সেট মূলকপি (সত্যায়িত) ও অবশিষ্ট সাত সেট সত্যায়িত কপির ফটোকপি হতে হবে। নির্ধারিত আবেদন ফরম ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে www.kau.ac.bd এই ওয়েবসাইটে।

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৪,  রাত ১২টা।

 
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬