কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

০৬ জুন ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
বিক্ষোভ

বিক্ষোভ © টিডিসি ফটো

২০১৮ সালে ছাত্রসমাজের তীব্র আন্দোলনের মুখে বাতিল হওয়া চাকরিতে কোটা পদ্ধতি  হাইকোর্টের রায়ের মাধ্যমে পুনর্বহাল করায় বিক্ষোভে ফেটে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে কোটা প্রথার বাতিল চেয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলে ‘কোটা প্রথার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা প্রথা নিপাত যাক’, ‘স্বাধীনতার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’সহ নানা স্লোগানে মুখরিত হয় ঢাবির রাজপথ।

পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় আন্দোলনকারীরা কোটা প্রথা বাতিল না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন।

সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাবি শাখার সদস্য সচিব নাহিদ হোসেন বলেন, কোনো বৈষম্যহীন রাষ্ট্রে ৫৬ শতাংশ কোটা থাকতে পারে না। তীব্র আন্দোলনের মুখে সরকার যেখানে কোটা পদ্ধতি বাতিল করেছিলো হাইকোর্ট কেন সেই কোটাকে আবার পুনর্বহাল করলো আমরা জানি না। সরকারের সিদ্ধান্তকে হাইকোর্ট বাতিল করেছে। আমরা চাইবো সরকারের পক্ষ থেকে যেন আপিল বিভাগে আপিল করা হয় নয়তো আন্দোলন চলবে। আমরা রাজপথ ছাড়বো না।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০১৮ সালের রক্তের দাগ আজও শুকায় নাই। টিয়ারশেলের দাগ আজও শুকায় নাই। আমাদের সেই সংগ্রাম ব্যর্থ হওয়ার পথে। আমাদের উপর হাইকোর্ট যে রায় চাপিয়ে দিয়েছে আমরা সেই রায় মানি না। যারা কোটাধারী মেধাবী পরিচয় দিতে চান তাদেরকে বলতে চাই এই পরিচয় খুবই লজ্জার।

আরেক শিক্ষার্থী সারজিস আলম বলেন, ৭১-এর আগে পাকিস্তান সরকার যে বৈষম্য বাঙালিদের সাথে করেছিলো সেই বৈষম্য আমরা মেনে নিতে পারিনি বলেই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। আর আজকের এই স্বাধীন বাংলাদেশে ২ শতাংশ মানুষের জন্য ৫৬ শতাংশ কোটার ব্যবস্থা করা হচ্ছে। এটা চরম বৈষম্য। এই বৈষম্য আমরা মানি না। হাইকোর্টের রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।

অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬