কোটা পুনর্বহালের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

০৬ জুন ২০২৪, ০৫:২১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ © টিডিসি ফটো

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এসময় মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করতে দেখা যায়।

মিছিলে শিক্ষার্থীদের, সকল কোটা বাতিল হোক যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক, কোটা নয় মেধা চাই, ২০১৮ সালের পরিপত্র বাতিল করতে হবে সহ নানা স্লোগান দিতে দেখা যায়। এছাড়া সমাবেশে অবিলম্বে সরকারি চাকরিতে সকল প্রকার কোটা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, গতকাল বুধবার (৫ জুন) সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। মুক্তিযোদ্ধার সন্তানদের করা এক রিটের প্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

 
ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললে…
  • ০৭ আগস্ট ২০২৬
চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬