অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ উত্তরা ব্যাংকে

০৫ জুন ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM

© সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তরা ব্যাংক পিএলসি। অভিজ্ঞতা ছাড়াই ‘প্রবেশনারি অফিসার’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রবেশনারি অফিসার
পদের সংখ্যা: অনির্ধারিত

আবেদনের যোগ্যতা: 
স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫-এর স্কেলে ৩.৭৫ বা ৪-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন:
প্রথম এক বছর প্রবেশকালে মাসিক বেতন ৪০ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে বেতন স্কেল হবে ২২ হাজার থেকে ৫৭ হাজার ৪০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির শর্ত: 
নির্বাচিত প্রার্থীদের নিয়োগের সময় এই ব্যাংকে প্রবেশনকাল ছাড়া অন্তত পাঁচ বছর চাকরি করবেন মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে।

আবেদনের প্রক্রিয়া: 
আগ্রহী প্রার্থীরা উত্তরা ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বয়স: ৩০ জুন ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬