এনবিআরের ১১১ পদের লিখিত পরীক্ষা স্থগিত

৩১ মে ২০২৪, ০৬:৪৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড © ফাইল ফটো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকার অঞ্চল-২০ এর জন্য ১১১টি পদে কর্মী নিয়োগে শনিবারের লিখিত পরীক্ষা আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। শুক্রবার (৩১ মে) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামীকাল শনিবার ঢাকার কর অঞ্চল-২০ এর একটি নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালতের একটি নির্দেশ এসেছে। নিদের্শনা মানতে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।’

গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ এ নিয়োগের জন্য এই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এর মধ্যে কম্পিউটার অপারেটর পদে ১টি, প্রধান সহকারী ১৭টি, উচ্চমান সহকারী পদে ২০টি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২০টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২১টি এবং অফিস সহায়ক পদে ২৩টি শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে।

বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬
নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদলের ওয়ার্ড সভাপ…
  • ০৭ আগস্ট ২০২৬