সরকারের ৫৮ মন্ত্রণালয় ও বিভাগে শূন্য পদ ৩ লাখ ৭০ হাজার

৩০ মে ২০২৪, ০৫:৪৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © ফাইল ফটো

বর্তমানে ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ শূন্য রয়েছে বলে সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়েছে। এই শূন্য পদগুলো পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, ড. বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, মোহা. আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশ নেন।  

বৈঠকে জানানো হয়, বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫১৯টি অনুমোদিত পদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৭২টি পদ পূরণ করা হয়েছে এবং তিন লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ শূন্য রয়েছে।  

কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ এবং অধীন প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত ও শূন্য পদ পূরণ করতে গুরুত্ব অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগ নির্বাচন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এছাড়া আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় (১৩-২০গ্রেড) সেগুলোর শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।

এ বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950