অর্থ মন্ত্রণালয়ে শিক্ষানবিশ কাজের সুযোগ সদ্য স্নাতকদের জন্য

২৮ মে ২০২৪, ০৯:৫০ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অর্থ মন্ত্রণালয়ে শিক্ষানবিশ কাজের সুযোগ সদ্য স্নাতকদের জন্য

অর্থ মন্ত্রণালয়ে শিক্ষানবিশ কাজের সুযোগ সদ্য স্নাতকদের জন্য © সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ১০ জনকে ২০২৩ সালের ইন্টার্নশিপ নীতিমালা অনুযায়ী ইন্টার্ন নিয়োগ দেওয়া হবে। শিক্ষার্থীদের ৩ মাস মেয়াদে নিয়োগ দেওয়া হবে। ইন্টার্নশিপ চলাকালে মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) হলেও আবেদনের সুযোগ আছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৬ জুন।

যাঁরা আবেদন করতে পারবেন
* আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রমের জন্য (ফিন্যান্স, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, আন্তর্জাতিক সম্পর্ক) সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

* মন্ত্রণালয়/বিভাগের কার্যাবলির জন্য (ফিন্যান্স, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, আন্তর্জাতিক সম্পর্ক) সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

* ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনার জন্য (কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা
* যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) হতে হবে। অবতীর্ণ প্রার্থীকে পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

* স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩–এর অধীন একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করতে পারবে।

মাসিক ভাতা
ইন্টার্নশিপ চলাকালে মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা দেওয়া হবে।

যেভাবে আবেদন
আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে উক্ত লিংকে প্রবেশ করে আবেদনকারী হিসেবে নিবন্ধন করতে হবে, নিবন্ধনের পর নিবন্ধিত ই-মেইলের মাধ্যমে লগইন করতে হবে,  আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাছাই করতে হবে এবং ‘আবেদন করুন’ ফাইলে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদনপত্র ও আবেদনপত্রে উল্লিখিত সব তথ্যের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতার সনদ, সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহকৃত চারিত্রিক সনদ/প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, নাগরিকত্বের সনদ, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ইত্যাদি) মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 

নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে 

সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬