মাধ্যমিক শিক্ষক নিয়োগ: ১৩শ পদের জন্য আড়াই লাখ আবেদন

১০ অক্টোবর ২০১৮, ০৭:৪২ PM

© টিডিসি ফটো

প্রথমবারের মতো মাধ্যমিক পর্যায়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  এই বিজ্ঞপ্তি অনুসারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূণ্য পদ পূরণের লক্ষ্যে ১৩৭৮টি পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গত ৮ অক্টোবর ছিল ওই পদে আবেদনের শেষ দিন।

এক হাজার ৩৭৮টি পদের জন্য আবেদন করেছেন দুই লাখ ৪৮ হাজার ৩২২ জন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদটিকে দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়ার পর প্রথমবারের মতো সরাসরি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলায় ৩৬৫ জন, ইংরেজিতে ১০৬ জন, গণিতে ২০৫ জন, সামাজিক বিজ্ঞানে ৮৩ জন, ভৌতবিজ্ঞানে ১০ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ব্যবসায় শিক্ষায় আট জন, ভূগোলে ৫৪ জন, চারুকলায় ৯২ জন, শারীরিক শিক্ষায় ৯৩ জন, ধর্মে ১৭২ জন এবং কৃষি শিক্ষায় ৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ পরীক্ষা হিসেবে চারটি বিষয়ে ২০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে বাংলা ৫০ নম্বর, ইংরেজিতে ৫০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ৪০ এবং মানসিক দক্ষতা বিষয়ে ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় দেয়া হবে।

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া
  • ১৬ আগস্ট ২০২৬
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের
  • ১৬ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রা…
  • ১৬ আগস্ট ২০২৬
অন্য এক গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
যে ৪ শর্ত মানলে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের ৭০ শতাংশই ছাত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage