৩৯তম বিসিএসের ভাইভা শুরু

১০ অক্টোবর ২০১৮, ০২:১২ PM

© সংগৃহীত

৩৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা বুধবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। মৌখিক পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরভিত্তিক। এ পরীক্ষা প্রতি কার্যদিবসে সকাল ১০টায় শেরেবাংলা নগরে আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সহকারী সার্জন পদে মোট ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন মৌখিক পরীক্ষা দিচ্ছেন।

এর আগে গত ৮ এপ্রিল ৩৯তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেন। এই বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে। ৩ আগস্ট এই বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশেষ এই বিসিএসে লিখিত পরীক্ষা ছিলো না।

পিএসসির জনসংযোগ কমকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে ৩৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। একইদিন ৩৮তম বিসিএসের পদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের লিখিত পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো, ইতোমধ্যে ৪০তম বিসিএসের আবেদন শুরু হয়েছে। বুধবার পর্যন্ত মোট ১৯ হাজার ২৯১ জন আবেদন করেছেন এবং এ আবেদন আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। এছাড়া নন-ক্যাডার সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ অন্যান্য পদের আবেদন গ্রহণ শেষ হয়েছে। এতে মোট আবেদনকৃত প্রার্থীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৩২২ জন।

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া
  • ১৬ আগস্ট ২০২৬
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের
  • ১৬ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রা…
  • ১৬ আগস্ট ২০২৬
অন্য এক গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
যে ৪ শর্ত মানলে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের ৭০ শতাংশই ছাত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage