আদিবাসী কোটার দাবিতে শাহবাগ মোড় অবরোধ

১০ অক্টোবর ২০১৮, ০১:৪৪ PM
শাহবাগ অবরোধ করে রেখেছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ।

শাহবাগ অবরোধ করে রেখেছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ। © টিডিসি ফটো

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ। অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়েছে।  এতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে।

আদিবাসী পরিষদের পক্ষ থেকে বলা হয়, সরকার কোটা বাতিল করে যে পরিপত্র জারি করেছে তা আদিবাসীদের মত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বৈষম্যের সৃষ্টি করবে।  তাই সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫% কোটা রাখতে হবে।  সরকার দাবি পূরণ না করার আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আদিবাসীরা। 

গত ৪ অক্টোবর নবম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর থেকে কোটা বহালের দাবিতে আন্দোলন করে আসছে মুক্তিযোদ্ধা সন্তান, প্রতিবন্ধী শিক্ষার্থী ও আদিবাসী শিক্ষার্থীরা।  আজ সন্ধ্যা পর্যন্ত আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ তাদের অবরোধ কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধা…
  • ১৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, সরকারকে ৮ পদক্ষেপ…
  • ১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুটের অ…
  • ১৬ আগস্ট ২০২৬
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস ফেলে পালাল মাদক কারবারি, ভেতরে মি…
  • ১৬ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৩ বিশ্ববিদ্যালয়
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage