© ফাইল ফটো
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান জনবল নেবে। এই প্রেক্ষিতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ) পদে মোট এক হাজার ২২৯ জনকে নিয়োগে দেয়া হবে।
সোনালী ব্যাংক লিমিটেড ২৬০, জনতা ব্যাংক লিমিটেড ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৯৭, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ১২, কর্মসংস্থান ব্যাংক ১০৭, প্রবাসী কল্যাণ ব্যাংক ৩৬, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ৫ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ১২টি পদে নিয়োগ প্রদান করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা এবং অন্যান্য সুবিধায় বেতন পাবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে উর্ধ্বতন কর্মকর্তা পদের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক/(সম্মান) ডিগ্রি থাকতে হবে। এছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
আবেদনকারীর বয়স ০১/১০/২০১৮ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন করতে হবে অনলাইনে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bd) প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর।