এবার ‘ফাঁসির মঞ্চে’ দাঁড়িয়ে প্রতিবাদ ৩৫ প্রত্যাশীদের

২১ মে ২০২৪, ০৯:৪০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
প্রতীকী ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে  অভিনব প্রতিবাদ

প্রতীকী ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ © টিডিসি ফটো

প্রতীকী ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গায়ে কাফনের কাপড় জড়িয়ে এবং মাথায় কালো কাপড় বেধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চাই’ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। মঙ্গলবার (২১ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরীফুল হাসান শুভ বলেন, আজকে তরুণ শিক্ষার্থীরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এই বয়সসীমার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আমরা চাকরি চাই না, আমরা নিজেকে প্রমাণের সুযোগ চাই। আগামী শুক্রবারে আবার আমাদের শিক্ষার্থী সমাবেশ রয়েছে। আমরা চাই এই সময়ের মধ্যে অবিলম্বে আমাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাবেন বলে আশা রাখি। আগামী শুক্রবার দাবি বাস্তবায়নে আবারও সমাবেশের কর্মসূচি শিক্ষার্থীরা।

আরো পড়ুন: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবাধিকার কমিশনে ৩৫ প্রত্যাশীদের স্মারকলিপি

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হারুন বলেন, রাষ্ট্রকে একটা কথা জানাতে চাই শিক্ষিত গ্রাজুয়েটরা আজ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে। পৃথিবীর ১৬২টি ৩৫ ঊর্ধ্ব আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের দেশে এই চাকরির বয়সসীমা বৃদ্ধি পাইনি। শিক্ষার্থীরা কয়েক বছর ধরে এই আন্দোলন করে আসছে, বিশ্বের সঙ্গে তাল মিলে আমরা আমাদের যৌক্তিক দাবি পূরণের দাবি জানাচ্ছি। শুধু আমরা সুযোগ চাইছি।

কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রদক্ষিণ করে শেষ হয়। এর আগে গত শুক্রবার রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, আন্দোলনকারীদের কর্মসূচিকে ঘিরে শাহবাগ থানায় বিভিন্ন সময় ২৫ জনের নাম উল্লেখসহ ৫০০ জন অজ্ঞাতনামা করে মামলা করা হয়। এর আগেও নানা সময়ে আন্দোলন করতে গিয়ে মামলার শিকার হয়েছে তারা। রবিবার (১৯ মে) এসব মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় মানবাধিকার কমিশনে স্মারকলিপি প্রদান করেন ৩৫ প্রত্যাশীরা।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence