১০১ জন নেবে কর কমিশনারের কার্যালয়, এসএসসি পাসেও আবেদন

২১ মে ২০২৪, ০২:১৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
চাকরি

চাকরি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-১৭, ঢাকা)। প্রতিষ্ঠানটি ৬টি পদে ১০১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩ জুন পর্যন্ত। 
    
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা

১. পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
মাসিক বেতনঃ ১২,৫০০-৩০,২৩০ টাকা।

২. পদের নামঃ প্রধান সহকারী
পদ সংখ্যাঃ ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ।
মাসিক বেতনঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. পদের নামঃ উচ্চমান সহকারী
পদ সংখ্যাঃ ১৭ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ।
মাসিক বেতনঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ১৯ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ সাঁটলিপিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ ।
মাসিক বেতনঃ ১০২০০-২৪৬৮০/- টাকা।

৫. পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ২৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা-২০ ও ইংরেজি – ২০ শব্দ ।
মাসিক বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ২৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতনঃ ৮,২৫০-২০,০১০ টাকা।

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারী নেবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। 

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ২২৩ টাকা, ৬ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-১৭ ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950