মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আন্দোলনকারীরা বিভক্ত

০৯ অক্টোবর ২০১৮, ০৫:২৪ PM
মেহেদী হাসানের নেতৃত্বে আন্দোলনকারীরা

মেহেদী হাসানের নেতৃত্বে আন্দোলনকারীরা © টিডিসি ফটো

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।  এক পক্ষ নৌ-পরবিহনমন্ত্রী শাজাহান খানের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলন বন্ধ করলেও অপর পক্ষ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি মেহেদী হাসান।

আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে মেহেদী হাসানের নেতৃত্বে বেশ কয়েকজন আন্দোলনকারী শাহবাগ মোড় অবরোধ করে। এর আগে,  গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগে উপস্থিত হয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন। ওই সময় মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক আকম জামাল উদ্দীন মঞ্চের দায়িত্ব নৌমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। 

এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মেহেদী হাসান নিজেকে ‘মুক্তিযুদ্ধ মঞ্চের’ আহ্বায়ক ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে মেহেদী হাসান লেখেন, শাহবাগে আজ (গতকাল) আন্দোলন স্থগিত বিষয়ে মিডিয়ায় যে খবর প্রচারিত হয়েছে তার সঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চের কোনো সম্পৃক্ততা নেই। সকলকে আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টার চলমান কর্মসূচি সফল করতে শাহবাগ আসার আহ্বান জানাচ্ছি।

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধা…
  • ১৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, সরকারকে ৮ পদক্ষেপ…
  • ১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুটের অ…
  • ১৬ আগস্ট ২০২৬
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস ফেলে পালাল মাদক কারবারি, ভেতরে মি…
  • ১৬ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৩ বিশ্ববিদ্যালয়
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage