এইচএসসি পাসে সরাসরি সাক্ষাৎকারে স্কয়ার গ্রুপে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

১৬ মে ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
এইচএসসি পাসে সরাসরি সাক্ষাৎকারে স্কয়ার গ্রুপে চাকরি

এইচএসসি পাসে সরাসরি সাক্ষাৎকারে স্কয়ার গ্রুপে চাকরি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

পদের নাম: সেলস অফিসার

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। পাশাপাশি বিক্রয়ক্ষেত্রে দক্ষতা।

পদসংখ্যা: নির্ধারিত নয় 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ।

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

আরও পড়ুন: ৮৫ জন নেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এসএসসি পাসেই আবেদন

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

সাক্ষাৎকারের ঠিকানা : আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্ত সহ আগামী ৩১ মে ২০২৪ (শুক্রবার) তারিখ সকাল ৮:৩০ মিনিটের মধ্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্যামসন সেন্টার, ৪৩ সাউথ অ্যাভিনিউ, রোড-১২৬, প্লট-সিইএস (জি) ৫এ, গুলশান-১, ঢাকা-১২১২ ঠিকানায় উপস্থিত থাকতে হবে।

আবেদন করতে এখানে ক্লিক করুন

৪৭তম বিসিএসের জেনারেল ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রক…
  • ২১ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের অপরিপক্ব ফল সংগ্রহে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা: …
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম পরীক্ষায় দুই জেলায় চার কেন্দ্রে আকস্মিক পরিদর…
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় ৪ খুন: সন্দেহভাজন ভাগনে আটক
  • ২১ এপ্রিল ২০২৬
জাবিতে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬