ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

১৫ মে ২০২৪, ০৮:৫৪ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি তাদের দুটি হল এবং একটি বিভাগে তিন পদে জনবল নেবে। আগ্রহীরা আগামী ০৬ জুন পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

১. শামসুন নাহার হল
পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সমমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ২য় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২,৪৯০ টাকা (মাসিক)

২. স্যার এ. এফ. রহমান হল
পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সমমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ২য় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)- এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২,৪৯০ টাকা (মাসিক)

৩. রসায়ন বিভাগ
(ক) পদের নাম : ল্যাবরেটরি টেকনিশিয়ান
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীর ল্যাবরেটরি কাজের ওপর ন্যূনতম ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং উল্লিখিত কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিল করা যেতে পারে। প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সমমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ২য় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)- এর নিচে গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল : ১২,৫০০-৩০,২৩০ টাকা (মাসিক)

(খ) গ্লাস ব্লেয়ার
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। প্রার্থীর গ্লাস বেলয়ারিং কাজের ওপর ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং উল্লিখিত কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিল করা যেতে পারে।
বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (মাসিক)

বয়স নির্ধারিত নয়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

চাকরির ধরন : স্থায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদনের ঠিকানা : ক্রমিক-১ এর আবেদনপত্র প্রাধ্যক্ষ, শামসুন নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ এর অফিসে, ক্রমিক-২ এর আবেদনপত্র প্রাধ্যক্ষ, স্যার এ. এফ. রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ এর অফিসে এবং ক্রমিক-৩ এর আবেদনপত্র চেয়ারম্যান, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ এর অফিসে জমা দিতে হবে।

আবেদন ফি : রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৩০০ টাকা পাঠাতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, থাকছে না বয়সসীমা

বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রিপরিষ…
  • ৩১ আগস্ট ২০২৬
ব্যাচের গ্রুপে সিনিয়র ছাত্রীকে নিয়ে ছাত্রদল নেতাসহ ৫ বন্ধুর…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ আগস্ট ২০২৬
বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
  • ৩১ আগস্ট ২০২৬
বাসে ট্র্যাকিং, অনলাইনে ফি পরিশোধসহ ৬ দাবি পাবিপ্রবি ছাত্রদ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬