এক লাখ ২০ আসনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। এজন্য ২ কোটি ৩৭ লাখ আবেদন গ্রহণ করা হবে জানিয়েছে তারা। নিয়োগ পরীক্ষার জন্য খরচ হবে ৮০০ কোটি টাকা। খবর- আনন্দবাজার পত্রিকার
খবরে বলা হয়, ভারতীয় রেলে এখনও পর্যন্ত ২০১৭ ফেব্রুয়ারিতে সবচেয়ে বৃহৎ মাপের নিয়োগ হয়েছে। বিভিন্ন পদে সব মিলিয়ে ১৮ হাজার ২৫২ শূন্যস্থানের জন্য পরীক্ষায় বসেন চাকরিপ্রার্থীরা। তার জন্য ৯২ লাখ আবেদন জমা পড়েছিল রেলে। তার থেকেও আরও বড়মাপের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রেল।
এমনকি যাতে বেশি পরিমাণ চাকরিপ্রার্থী পরীক্ষায় বসতে পারেন, সে দিকে নজর রেখে বিভিন্ন পদেআবেদনের বয়স এবং যোগ্যতারও পরিবর্তন করা হয়েছে। যেমন গ্রুপ ডি পদে আবেদনকারীদের আইটিআই সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পর্যন্তহতে হত। এখন থেকে তা আর বাধ্যতামূলক থাকল না। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান পদে আবেদনের বয়স ২ বছর করে বাড়ানো হল।
রেল সূত্রের খবর, ডিসেম্বরের মধ্যেই গ্রুপ ডি নিয়োগ সম্পূর্ণ হবে। তারপর বাকি পদের জন্য পরীক্ষা পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। মে, ২০১৯-এর মধ্যেনিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে রেল জানিয়েছে।