৪০তম বিসিএস আবেদন সহায়তায় পিএসসির হেল্পলাইন

০৭ অক্টোবর ২০১৮, ১১:৩৯ AM

গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর আবেদন প্রক্রিয়া। আবেদনপত্র পূরণ এবং জমাদান সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের সকল ধরনের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদানের জন্য একটি হেল্পলাইন খুলেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) । 

রবিবার সরকারি কর্ম কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যায় প্রার্থীরা হেল্পলাইনে টেলিটকের চারটি মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন। নম্বরগুলো হলো : ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১ ও ০১৫৫৫৫৫৫১৫২।

আবেদনপত্র জমাদানের শেষ সময় ১৫ নভেম্বর বিকাল ৫টা। এ সময়ের মধ্যে প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হেল্প লাইনে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধা…
  • ১৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, সরকারকে ৮ পদক্ষেপ…
  • ১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুটের অ…
  • ১৬ আগস্ট ২০২৬
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস ফেলে পালাল মাদক কারবারি, ভেতরে মি…
  • ১৬ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৩ বিশ্ববিদ্যালয়
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage