কোটা বহালের দাবিতে আবারও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

০৬ অক্টোবর ২০১৮, ০৬:১৮ PM
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইবিতে অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তানরা।

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইবিতে অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তানরা। © টিডিসি ফটো

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে এবং কোটা পুনর্বহালের দাবিতে আবারো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তানরা। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ব্যানারে শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন তারা।

এর আগেও বৃহস্পতিবার একই দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল মুক্তিযোদ্ধার সন্তানরা। পরে প্রশাসনের অনুরোধে তারা অবরোধ তুলে নেয় এবং ওইদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাদদেশে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেন তারা।

এদিকে শনিবার সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ক্যাম্পাসের প্রধান ফটকে বিক্ষোভ কর্মসূচী পালন করে মুক্তিযোদ্ধার সন্তানেরা। এ সময় উপজাতি, প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া সকল শ্রেণীর জন্যও কোটার দাবি করে আন্দোলনকারীরা।

বিক্ষোভ শেষে বেলা ১২টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে তারা। এ সময় রাস্তার দ’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান আন্দোলনে একাত্ত্বতা ঘোষণা করেন। পরে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

 

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া
  • ১৬ আগস্ট ২০২৬
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের
  • ১৬ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রা…
  • ১৬ আগস্ট ২০২৬
অন্য এক গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
যে ৪ শর্ত মানলে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের ৭০ শতাংশই ছাত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage