কোটা বহালের দাবিতে আবারও শাহবাগে আন্দোলনকারীরা

০৬ অক্টোবর ২০১৮, ০৪:২৩ PM
আন্দোলনকারীদের দখলে শাহবাগ মোড়

আন্দোলনকারীদের দখলে শাহবাগ মোড় © সংগৃহীত

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে আজও শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠন। চতুর্থ দিনের এই অবরোধ বিকাল পৌনে তিনটার দিকে শুরু হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ ও রোগীরা।

বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই দিন রাত ৮টা থেকে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষা ও ঢাবির সমাবর্তন উপলক্ষ্যে দুই দফা বিরতি দিয়ে পুনরায় আন্দোলন শুরু করেছে সংগঠনটি। দাবি আদায়ে শাহবাগে আজ মহাসমাবেশ করার কথা রয়েছে। 

এদিকে, সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুল ইসলাম প্রিন্স। তিনি জানান, ৬ দফা দাবিতে আন্দোলন করছেন তারা। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো-  ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা; মুক্তিযোদ্ধা পরিবারের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সুরক্ষা আইন; রাজাকারের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ না দেওয়া ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা।

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধা…
  • ১৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, সরকারকে ৮ পদক্ষেপ…
  • ১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুটের অ…
  • ১৬ আগস্ট ২০২৬
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস ফেলে পালাল মাদক কারবারি, ভেতরে মি…
  • ১৬ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৩ বিশ্ববিদ্যালয়
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage