শুক্রবার মানববন্ধনে বক্তরা বলেন

‘চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করতেই হবে’

০৫ অক্টোবর ২০১৮, ০৮:৪৫ PM
চাকরির বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন

চাকরির বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন © সংগৃহীত

সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার বেলা ১১টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দুটি সংগঠন। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ও বাংলাদেশ ছাত্র পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় গায়ে কালো গাউন, আর সারা শরীর শেকলে বেঁধে বিক্ষোভকারীরা বলছেন, তাঁদের মেধাকে বয়সের সীমায় বেঁধে ফেলা হয়েছে। তাঁদের দাবি, আগামী নির্বাচনের আগেই চাকরির বয়স সীমা বাড়ানো হোক। নয়তো তাঁরা সহিংস আন্দোলনের দিকে যাবেন।

বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি মো. আল-আমিন রাজু বলেন, তাঁরা চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বা ৩৩ করলেও মানবেন না, ৩৫ বছরই করতে হবে।

মানববন্ধনে আসা তরুণ-তরুণীরা বলছেন, শিক্ষাজীবনে দীর্ঘসূত্রতা ও সেশনজটসহ নানা সমস্যায় শিক্ষার্থীরা চাকরিতে বয়সসীমার ফাঁদে পড়েন। একজন শিক্ষার্থী খুব কম সময় পান পড়াশোনা শেষ করে সরকারি ও বেসরকারি চাকরিতে প্রবেশ করার জন্য। তাই আগামী নির্বাচনের আগে চলতি অক্টোবর মাসেই চাকরির ন্যূনতম প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রজ্ঞাপন জারির দাবি করছেন সংগঠন দুটির সদস্যরা।

 

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধা…
  • ১৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, সরকারকে ৮ পদক্ষেপ…
  • ১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুটের অ…
  • ১৬ আগস্ট ২০২৬
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস ফেলে পালাল মাদক কারবারি, ভেতরে মি…
  • ১৬ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৩ বিশ্ববিদ্যালয়
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage