মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি

০৫ অক্টোবর ২০১৮, ০৩:১৪ PM

মহিলাবিষয়ক অধিদপ্তরের ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ শীর্ষক প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদের সময়ের জন্য ৬ পদে মোট ১০ হাজার ৯৯৩ জনকে নিয়োগ করা হবে। বিভিন্ন পত্রিকায় এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদগুলোর মধ্যে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদে ২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২ জন, ফিল্ড সুপারভাইজার পদে ১২৮ জন, জেন্ডার প্রোমোটর পদে ১ হাজার ৯৫ জন, সংগীত শিক্ষক ও আবৃত্তি/কণ্ঠশীলন শিক্ষক পদ দুটিতে ৪ হাজার ৮৮৩ জন করে লোক নিয়োগ করা হবে। পদগুলোতে আবেদন করা যাবে ১৯ অক্টোবর পর্যন্ত।

চূড়ান্তভাবে নির্বাচিত উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ১০ হাজার ২০০ টাকা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থীরা ৯ হাজার ৩০০ টাকা, ফিল্ড সুপারভাইজার পদের প্রার্থীরা চুক্তিভিত্তিক সর্বসাকল্যে ১৫ হাজার ৬৫০ টাকা, জেন্ডার প্রোমোটর পদের প্রার্থীরা দৈনিক ভিত্তিক ১ হাজার টাকা, সংগীত শিক্ষক ও আবৃত্তি/কণ্ঠশীলন পদের প্রার্থীরা দৈনিক ভিত্তিক ৫০০ টাকা বেতন পাবেন।

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধা…
  • ১৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, সরকারকে ৮ পদক্ষেপ…
  • ১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুটের অ…
  • ১৬ আগস্ট ২০২৬
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস ফেলে পালাল মাদক কারবারি, ভেতরে মি…
  • ১৬ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৩ বিশ্ববিদ্যালয়
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage