প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তাবনা ২৬ অক্টোবর

০৪ অক্টোবর ২০১৮, ০৮:৫৯ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে।  চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে এ পরীক্ষা শেষ করার নীতিগত সিদ্ধান্তও নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  এছাড়া চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে শিক্ষক নিয়োগে আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত সভায় বিষয়গুলো চূড়ান্ত হওয়ার থাকলেও সেটি পিছিয়ে ৯ অক্টোবর বিকেল ৩টায় করা হয়েছে।  সেখানে নিয়োগ সংক্রান্ত সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। 

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮’ নিয়োগ পরীক্ষা ২৬ অক্টোবর আয়োজনের প্রস্তাবনা রয়েছে।

মনজুর কাদির আরো বলেন, ইতোমধ্যে সারাদেশে অনেক বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে।  এ কারণে চলমান শিক্ষক নিয়োগ কার্যক্রম চলতি বছর ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।  এ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই নতুন করে সহকারী শিক্ষক নিয়োগের আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার সর্বোচ্চ আবেদন জমা হয়েছে।  এ কারণে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে নতুন করে ভাবা হচ্ছে।  কোন পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে সেটিও নতুন করে ভাবা হচ্ছে।  আবার সারাদেশে শিক্ষক সংকট সৃষ্টি হয়েছে সেটিকেও মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।  সব বিষয় সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান অতিরিক্ত সচিব মনজুর কাদির।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতাভুক্ত ১২ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গত ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  গত ১-৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।  সারাদেশ থেকে মোট ২৪ লাখ ১ হাজার ৫৯৭টি আবেদন এসেছে।

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সি…
  • ১৪ নভেম্বর ২০২৬
ইনজুরি নিয়েও দলের সঙ্গেই থাকছেন সাদ, সাহস জোগাবেন সতীর্থদের
  • ১৪ নভেম্বর ২০২৬
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ১০ লাখ শিক্ষকের সমাবেশ করতে চাই
  • ১৪ নভেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950