শাহবাগে কোটা বহালের দাবিতে অবস্থান অব্যাহত, দুর্ভোগ জনগণের

০৪ অক্টোবর ২০১৮, ১২:৫২ PM

সরকারি চাকরিতে কোটা বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ তা প্রত্যাখ্যান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে বৃহস্পতিবার শাহাবাগ দ্বিতীয় দিনের মতো অবরোধ করছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। রাস্তার বেশিরভাগটাই অবরোধ করে রাখায় যানবাহন চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। ব্যারিকেডের পাশ দিয়ে চলাচল করছে যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

অবস্থান কর্মসূচির কারণে মতিঝিল বা মৎস্য ভবন থেকে শিশুপার্ক হয়ে গাড়ি চলাচল করতে পারছে না। সায়েন্সল্যাব থেকে মতিঝিলমুখী গাড়িগুলো শাহবাগে এসে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে যাচ্ছে। কারওয়ানবাজার থেকে মতিঝিল, যাত্রাবাড়ীগামী গাড়িগুলোও শাহবাগ দিয়ে না যেতে পেরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশ দিয়ে চলে যাচ্ছে কাকরাইলের দিকে।

প্রসঙ্গত, মন্ত্রিসভায় ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের পর রাতে সড়ক অবরোধ আন্দোলনে নামেন মুক্তিযোদ্ধার সন্তানরা। এসময় তারা ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখাসহ ৬ দফা দাবি জানান। তাদের দাবির মধ্যে রয়েছে— সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে কটাক্ষকারীদের বিচার, সরকারি চাকরিতে পরীক্ষার শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা, কোটা আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি ইত্যাদি।

এদিকে, দাবি আদায়ে আগামী শনিবার বিকেলে মহাসমাবেশ করার ঘোষণাও দেয় আন্দোলনকারীরা।

জামালপুরে গ্যাস সংকটে হল-মেসে রান্না বন্ধ, বাড়ি ফিরছেন শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধ…
  • ১৬ আগস্ট ২০২৬
৫০ দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রকে সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলে…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাঁধ…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ও হাদি ইস্যুতে আটকে গেল প্রধানমন্ত্রীর ভারত সফর
  • ১৬ আগস্ট ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage