বিশেষ নিয়োগ ও ফের কোটা প্রবর্তনে আপত্তি আন্দোলনকারীদের

০৩ অক্টোবর ২০১৮, ০৬:২১ PM

© ফাইল ফটো

সরকারি চাকুরিতে বিশেষ নিয়োগ ও পুনরায় কোটা প্রবর্তনে আপত্তি রয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন দ্যা ডেইলি ক্যম্পাসকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তের ব্যাপারে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিদের সাথে আলোচনা করব। এরপর  সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান জানাবো। তবে বিশেষ নিয়োগ ও পরবর্তীতে কোটা পুনঃপ্রবর্তন নিয়ে আমাদের আপত্তি রয়েছে।’

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা পদ্ধতি না রাখার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এর ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকছে না। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণিসহ অন্যসব চাকরিতে কোটা বিদ্যমান থাকবে। 

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সুপারিশ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সি…
  • ১৪ নভেম্বর ২০২৬
ইনজুরি নিয়েও দলের সঙ্গেই থাকছেন সাদ, সাহস জোগাবেন সতীর্থদের
  • ১৪ নভেম্বর ২০২৬
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ১০ লাখ শিক্ষকের সমাবেশ করতে চাই
  • ১৪ নভেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950