সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ হচ্ছে : মেনন

০১ অক্টোবর ২০১৮, ০৭:০৪ PM

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করা হচ্ছে। একই সঙ্গে অবসরের বয়স বাড়ানোর কথাও ভাবছে সরকার। সোমবার সমাজসেবা অধিদফতরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে এ সব তথ্য জানান তিনি।

মাননীয় মন্ত্রী বলেন, ‘চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স আরও বাড়ানো উচিত। মাত্র ৫৭ বা ৫৯ বছর বয়সে একজন মানুষ অবসরে গিয়ে আর অন্য কাজ করতে পারবে না। তাই অবসরের বয়স আরও বাড়ানো উচিত। আর অবসরের বয়স বাড়লে চিন্তার কিছু নেই।’ তিনি বলেন ‘তরুণরা যেন চাকরিতে প্রবেশের সুযোগ পায়, সে জন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হবে। সরকারের ঊর্ধ্বতন মহলে বিষয়টা আগেই আমি বলছি। এখন এই দুটি নিয়েই সরকার কাজ করছে।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) গাজী মো. নুরুল কবির, অতিরিক্ত সচিব আবু মো. ইউসুফ, অধ্যাপক ড. এ এস এম আতীকুর রহমান প্রমুখ।

জামালপুরে গ্যাস সংকটে হল-মেসে রান্না বন্ধ, বাড়ি ফিরছেন শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধ…
  • ১৬ আগস্ট ২০২৬
৫০ দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রকে সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলে…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাঁধ…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ও হাদি ইস্যুতে আটকে গেল প্রধানমন্ত্রীর ভারত সফর
  • ১৬ আগস্ট ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage