এসএসসি পাসে ৯০ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

০৫ এপ্রিল ২০২৪, ১২:৪৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM

© সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড আবারও জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ৯০

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। অবশ্যই নম্র-ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ২৭ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন বিভাগ:

আরও পড়ুন: ম্যানেজার পদে আকিজ গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকা

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ সার্ভিস চার্জসহ ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটের এই লিংক থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন: 

1386fd58-93ea-4323-80ef-4d954b1bde76

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬