৪০তম বিসিএসের আবেদন শুরু

৩০ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৫ PM

© সংগৃহীত

৪০তম বিসিএসে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদন শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে।

আগ্রহীরা bpsc.teletalk.com.bd বা bpsc.gov.bd ওয়েবসাইটের বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।

আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যানকপি আপলোড করতে হবে।

আবেদন ফরম পূরণ শেষে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা।

এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। যার মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা বাড়তেও পারে বলে জানা গেছে।

জামালপুরে গ্যাস সংকটে হল-মেসে রান্না বন্ধ, বাড়ি ফিরছেন শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধ…
  • ১৬ আগস্ট ২০২৬
৫০ দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রকে সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলে…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাঁধ…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ও হাদি ইস্যুতে আটকে গেল প্রধানমন্ত্রীর ভারত সফর
  • ১৬ আগস্ট ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage