সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে সম্মত প্রধানমন্ত্রী

২৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৯ AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে সম্মত আছেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করবেন। এরপরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। গতকাল সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। 

কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর প্রস্তাবটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এছাড়া আগের বৈঠকের সিদ্ধান্ত বাংলাদেশ বেতারে তথ্য ক্যাডারের পদ পুনর্বিন্যাস (ক্যাডার কম্পোজিশন) ও ডিজি পদকে গ্রেড-১ এ উন্নীতকরণ ও দেশের উন্নয়ন ব্যবস্থাপনার বৃহৎ স্বার্থে বিসিএস (প্রশাসন) ও বিসিএস ইকোনমিক ক্যাডার একীভূতকরণের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়। 

কমিটি সূত্র জানায়, কমিটির একাধিক বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ নির্ধারণ ও অবসরের বয়স বাড়ানোর সুপারিশ করা হয়। সর্বশেষ গত ১০ই সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে একই সুপারিশ করে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেয়া হয়।

গতকাল অগ্রগতি জানতে চাইলে মন্ত্রণালয়ের পক্ষ ইতিমধ্যে কমিটির সুপারিশ প্রস্তাব আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে জানিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোভাবের কথাও উল্লেখ করা হয়।

সংসদীয় কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানান- কমিটির সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। ওই সংসদ সদস্য আরো জানান, বৈঠকে সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব নিয়ে প্রশাসনে সৃষ্ট জটিলতা নিরসনে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সাব-রেজিস্ট্র্রি অফিসে খাতওয়ারী মানি রিসিট বাধ্যতামূলক করতে বলা হয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্পে কিভাবে পরিচালক (পিডি) নিয়োগ সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। 

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া
  • ১৬ আগস্ট ২০২৬
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের
  • ১৬ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রা…
  • ১৬ আগস্ট ২০২৬
অন্য এক গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
যে ৪ শর্ত মানলে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের ৭০ শতাংশই ছাত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage