অভিজ্ঞতা ছাড়াই এসবিএসি ব্যাংকে চাকরি, বেতন ৩৫ হাজার

১৬ মার্চ ২০২৪, ০৯:০৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
অভিজ্ঞতা ছাড়াই এসবিএসি ব্যাংকে চাকরি

অভিজ্ঞতা ছাড়াই এসবিএসি ব্যাংকে চাকরি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি। এই ব্যাংকে ট্রেইনি জুনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৪।

পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর/চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিশেষ করে অর্থনীতি, পরিসংখ্যান, ম্যাথমেটিকস, আইন, সিএসই, ইইই, পদার্থবিজ্ঞান, ইংরেজি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত একটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ইতিবাচক মানসিকতার হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বয়স: ৩১ মার্চ ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

আরও পড়ুন: বিজিবিতে সিপাহি পদে চাকরি, এইচএসসিতে ২.৫ পেলেই করা যাবে আবেদন

বেতন ও সুযোগ-সুবিধা: প্রবেশনকালে ট্রেইনি জুনিয়র অফিসারের মাসিক বেতন ৩৫,০০০ টাকা। প্রবেশনকাল শেষে জুনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৬,৯৩৩ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এসবিএসি ব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটের লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
  • ০৮ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদনের সুযোগ …
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রোনালদো-এমবাপ্পে যেসব হুমকি পেয়েছিলেন
  • ০৮ আগস্ট ২০২৬
জাবি থেকে ইউরোপের ৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ইরাসমাস মুন্…
  • ০৮ আগস্ট ২০২৬
ছেলেকে নিয়ে রোনালদোর বড় ভবিষ্যদ্বাণী, ‘সে আমার চেয়েও বড় …
  • ০৮ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬