আগামী মন্ত্রিসভায় উঠছে কোটা তুলে দেওয়ার সুপারিশ

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৫ PM

© ফাইল ফটো

কোটা সংস্কার কমিটি সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা পদ্ধতি না রাখার সুপারিশ করে যে প্রতিবেদন জমা দিয়েছে তা আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি চাকরিতে প্রবেশে ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) পদে কোটা পদ্ধতি না রাখার সুপারিশ অক্টোবরের প্রথম সপ্তাহে মন্ত্রীসভার বৈঠকে তোলার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকার কর্তৃক গঠিত কোটা পর্যালোচনা কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পর সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। জাতিসংঘ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার পর আগামী ১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উঠতে পারে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিধি) আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, কোটা নিয়ে কমিটির দেওয়া সুপারিশ প্রধানন্ত্রীর কার্যালয় থেকে আমাদের কাছে এসেছে। মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য আমরা সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দিয়েছি। আশা করছি আগামী মন্ত্রিসভা বৈঠকে সেটি অনুমোদনের জন্য উঠবে।সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত হবে তার উপর ভিত্তি করেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রধানমন্ত্রীর সফর সূচি থেকে জানা যায়, আগামী ১ অক্টোবর সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মন্ত্রিপরিষদ বিভাগে ও মন্ত্রিসভা বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রতি সোমবার মন্ত্রিসভা বৈঠকের আগের সপ্তাহের বৃহস্পতিবার সদস্যদের এজেন্ডা পাঠানো হয়। প্রধানমন্ত্রী ১ অক্টোবর সকাল ৯টায় দেশে ফিরবেন, বৃহস্পতিবারই বোঝা যাবে আগামী ১ অক্টোবর (সোমবার) মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে কি হবে না।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার। প্রাথমিকভাবে ১৫ কার্যাদিবেসর মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরবর্তীতে আরো ৯০ কার্যদিবস সময় পায় এ কমিটি। ১৭ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ওই দিন তারা প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেন। তিনি বলেছিলেন, আমাদের পর্যালোচনা হলো নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত অর্থাৎ আগে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণি বলা হতো, সেগুলো নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা থাকবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদগুলোতে মেধাভিত্তিক নিয়োগ হবে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি ৩০ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ, নারী ১০ শতাংশ, পশ্চাদপদ জেলাগুলোর জন্য কোটা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ কোটা পদ্ধতি সংরক্ষিত চালু আছে। সব মিলিয়ে শতকরা ৫৬ ভাগ কোটা পদ্ধতি রয়েছে।

 

শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণ হচ্ছে আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সি…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950