এমপিওভুক্ত হলেন বেসরকারি প্রতিষ্ঠানের ৯০৯ শিক্ষক

২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৫ PM

© সংগৃহীত

বেতনভুক্ত হলেন বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার ৯০৯ শিক্ষক।  সোমবার (২৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এমপিও সংক্রান্ত বৈঠকে এসব শিক্ষকদের আন্তর্ভুক্তি অনুমোদন দেওয়া হয়। এখন থেকে প্রতিমাসে বেতন ভাতা পাবেন এসব শিক্ষক। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রসায় নিয়োজিত নন-এমপিও শিক্ষকদের মধ্যে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে বরিশাল অঞ্চলে ৪৭, চট্টগ্রামে ৪২, কুমিল্লা ৬২, ঢাকা ১৪৩, খুলনা ৮৬, ময়মনসিংহ ১৪২, রাজশাহী ৭৭, রংপুর ২৩৫ ও সিলেট অঞ্চলের ১০ জন শিক্ষককে এমপিওভুক্ত করা হয়।  এছাড়া অফলাইনে আবেদন করাদের মধ্যে এমপিওভুক্ত হয়েছেন ৬৭ জন শিক্ষক।

পরিচালক শামছুল হুদা জানান, ৯১৩ শিক্ষককে এমপিও দেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে চার শিক্ষককের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ আসে। ফলে ৯০৯ শিক্ষককে এমপিও দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে দুপুরে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদার সভাপতিত্বে ওমপিও প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। অসুস্থতার কারণে এবারের সভায় অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান উপস্থিত থাকতে পারেননি। তবে এতে অধিদফতরের দুজন পরিচালক, মাদরাসা অধিদফতরের একজন পরিচালক, শিক্ষা অধিদফতরের নয় আঞ্চলিক উপ-পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধিসহ প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জামালপুরে গ্যাস সংকটে হল-মেসে রান্না বন্ধ, বাড়ি ফিরছেন শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধ…
  • ১৬ আগস্ট ২০২৬
৫০ দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রকে সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলে…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাঁধ…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ও হাদি ইস্যুতে আটকে গেল প্রধানমন্ত্রীর ভারত সফর
  • ১৬ আগস্ট ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage