৪০ তম বিসিএসের আগেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

২০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০১ PM

© সংগৃহীত

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার সুপারিশ ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবার আগেই বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য গত ২৭ জুন ও ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে এবং একই সঙ্গে অবসরের বয়সসীমা ৬৫ বছর করার পরামর্শ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সুপারিশ ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরও বলেন, ‘১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। তারপর দীর্ঘ ১৮ বছরেও চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হয়নি। নবম সংসদ নির্বাচনের আগেও চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়ের সরকার। কিন্তু বাস্তবে তার সুফল মেলেনি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সবুজ ভুঁইয়া, কামরুন্নাহার ঝুমা, তানভির আহমেদ প্রমুখ।

জামালপুরে গ্যাস সংকটে হল-মেসে রান্না বন্ধ, বাড়ি ফিরছেন শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধ…
  • ১৬ আগস্ট ২০২৬
৫০ দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রকে সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলে…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাঁধ…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ও হাদি ইস্যুতে আটকে গেল প্রধানমন্ত্রীর ভারত সফর
  • ১৬ আগস্ট ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage