প্রতিবন্ধি কোটা এক শতাংশ নিশ্চিত করার সুপারিশ

১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৯ PM

© ফাইল ফটো

সরকারি চাকরিতে প্রতিবন্ধিদের জন্য এক শতাংশ কোটা সংরক্ষণ নিশ্চিত করতে সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

প্রতিবন্ধি আইনে দেওয়া সুবিধা নিশ্চিত করতে বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপারিশের বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু ও প্রতিবন্ধী আইনে দেওয়া সুবিধার প্রতিফলন ঘটাতে এক শতাংশ কোটা সংরক্ষণে ব্যবস্থা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে কার্যকরী উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করে সংসদীয় কমিটি।

সরকারি চাকরির নবম ও দশম গ্রেডের পদে সব ধরনের কোটা বাতিলের সুপারিশের এক দিন পর সংসদীয় কমিটি এই সুপারিশ করল।

বৈঠক শেষে কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, আইন সংশোধন না করে কোটা বাতিল করা যাবে না। প্রতিবন্ধী সুরক্ষা আইন সংশোধন না করে কোটা বাতিল করলে তাতে আইনের সঙ্গে সংঘাত হবে।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মনোরঞ্জন শীল গোপাল, মো. হাবিবে মিল্লাত, শেখ হাফিজুর রহমান, আব্দুল মতিন, লুৎফা তাহের এবং সৈয়দা সায়রা মহসীন অংশ নেন।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। কোটা পর্যালোচনায় গঠিত সরকারের কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন দেয়। তাতে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা না রাখার সুপারিশ করা হয়।

জামালপুরে গ্যাস সংকটে হল-মেসে রান্না বন্ধ, বাড়ি ফিরছেন শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধ…
  • ১৬ আগস্ট ২০২৬
৫০ দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রকে সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলে…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাঁধ…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ও হাদি ইস্যুতে আটকে গেল প্রধানমন্ত্রীর ভারত সফর
  • ১৬ আগস্ট ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage