চবিতে 'সাম্প্রতিক চাকরির বাজার:বাস্তবতা ও প্রস্তুতি' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৮ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) " সাম্প্রতিক চাকরির বাজার:বাস্তবতা ও প্রস্তুতি " বিষয়ক একটি সিমিনারের আয়োজন করেছে বিডিজবস.কম। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) চবির সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে সকাল ১১ টা  থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে সেমিনারের কার্যক্রম। পাশাপাশি সদ্য শেষ হওয়া সিইউডিএসের আন্ত বিভাগ  বিতর্ক  প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) সাফল্য কারো অজানা নয়। এই প্লাটফর্মের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা সারাদেশে বিভিন্ন সময় নিজেদেরকে প্রমাণ করেছে। পাশাপাশি তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের একেকজন প্রতিনিধিতে পরিণত হয়েছে।   

আইন অনুষদের ডিন এবিএম আবু নোমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ এবং বিডিজবস এর চিফ কমার্সিয়াল অফিসার প্রকাশ রয় চৌধুরী প্রমূখ।

জামালপুরে গ্যাস সংকটে হল-মেসে রান্না বন্ধ, বাড়ি ফিরছেন শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধ…
  • ১৬ আগস্ট ২০২৬
৫০ দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রকে সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলে…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাঁধ…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ও হাদি ইস্যুতে আটকে গেল প্রধানমন্ত্রীর ভারত সফর
  • ১৬ আগস্ট ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage