পুলিশের এসআই নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু আগামীকাল

০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের ‘উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র)’ পদে সম্ভাব্য ৮ শতাধিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামীকাল ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

পদের নাম: উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: এবার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থী সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।

বেতন: ১০ম গ্রেড

নিয়োগ পরীক্ষার ধাপগুলো: ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।

আবেদনের সময়সীমা: শনিবার ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে। আবেদন করতে এই লিংকে ক্লিক করুন। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

 

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence