ব্রিটিশ হাইকমিশনে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৩৪ হাজার

৩১ জানুয়ারি ২০২৪, ০৩:০৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM
ব্রিটিশ হাইকমিশন, ঢাকা

ব্রিটিশ হাইকমিশন, ঢাকা © টিডিসি ফটো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। ঢাকায় ইন্টারন্যাশনাল লিয়াজোঁ অফিসার পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

পদের নাম: ইন্টারন্যাশনাল লিয়াজোঁ অফিসার—এইচএমপিও/এইচওআইও

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ডেটাবেজ অ্যান্ড ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। ইমিগ্রেশন/আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী/অ্যানালিটিক্যাল/তদন্তে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। বাংলা, ইংরেজি ও সিলেটি ভাষায় সাবলীল হতে হবে। ঢাকার বাইরে ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন: সপ্তাহে ২ দিন ছুটিতে পপুলার ফার্মায় চাকরি, ফ্রেশারদেরও আবেদনের সুযোগ

চাকরির ধরন: ফুলটাইম, স্থায়ী

কর্মস্থল: ঢাকা

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা

বেতন: মাসিক বেতন ১ লাখ ৩৩ হাজার ৯১৫ টাকা

সুযোগ-সুবিধা: ছুটি, মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, সপ্তাহে দুই দিন ছুটি, ভ্রমণসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদনের শেষ সময়: ৭ ফেব্রুয়ারি ২০২৪।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর নিয়ে আলেমদের সঙ্গে…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান আর আমার আরেক আব্বু-আম্মু খুঁজে পাওয়ার গল্প
  • ০৮ আগস্ট ২০২৬
বাণিজ্যিক খামারের পাশাপাশি দেশি জাত উন্নয়নেও জোর দিতে হবে: …
  • ০৮ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের বাসায় প্রদর্শনীতে জিয়ার অনুপস্থিতি নিয়ে রিজভ…
  • ০৮ আগস্ট ২০২৬
সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষায় জমজমাট ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট
  • ০৮ আগস্ট ২০২৬