এসএসসি পাসে ৩৬০০ কনস্টেবল নেবে পুলিশ, কোন জেলায় কত শূন্য পদ

২৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
এসএসসি পাসে ৩৬০০ কনস্টেবল নেবে পুলিশ

এসএসসি পাসে ৩৬০০ কনস্টেবল নেবে পুলিশ © সংগৃহীত

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৬৪ জেলা থেকে ৩ হাজার ৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী নিয়োগ পাবেন। কনস্টেবল পদে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৪০ টাকা।

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে সবচেয়ে বেশি প্রার্থী নেওয়া হবে ঢাকা জেলা থেকে ৩০১ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম জেলা থেকে ১৯১ জনকে নেওয়া হবে। গাজীপুর জেলায় নেওয়া হবে ৮৫ জন, মানিকগঞ্জে ৩৫, মুন্সিগঞ্জে ৩৬, নারায়ণগঞ্জে ৭৪, নরসিংদীতে ৫৫, ফরিদপুরে ৪৮, গোপালগঞ্জে ২৯, মাদারীপুরে ২৯, রাজবাড়ীতে ২৬।

এছাড়া শরীয়তপুরে ২৮, কিশোরগঞ্জে ৭৩, টাঙ্গাইলে ৯০, ময়মনসিংহে ১২৮, জামালপুরে ৫৮, নেত্রকোনায় ৫৫, শেরপুরে ৩৪, বান্দরবানে ১০, কক্সবাজারে ৫৮, ব্রাহ্মণবাড়িয়ায় ৭১, চাঁদপুরে ৬০, কুমিল্লায় ১৩৪, খাগড়াছড়িতে ১৫, ফেনীতে ৩৬, লক্ষ্মীপুরে ৪৪, নোয়াখালীতে ৭৮, রাঙামাটিতে ১৫, রাজশাহীতে ৬৫, জয়পুরহাটে ২২, পাবনায় ৬৩ ও সিরাজগঞ্জে ৭৮ জন।

নওগাঁ জেলায় ৬৫ জন, নাটোরে ৪২, চাঁপাইনবাবগঞ্জে ৪১, বগুড়ায় ৮৫, রংপুরে ৭২, দিনাজপুরে ৭৫, গাইবান্ধায় ৫৯, কুড়িগ্রামে ৫২, লালমনিরহাটে ৩২, নীলফামারীতে ৪৬, পঞ্চগড়ে ২৫, ঠাকুরগাঁওয়ে ৩৫, খুলনায় ৫৮, যশোরে ৬৯, ঝিনাইদহে ৪৫, মাগুরায় ২৩, নড়াইলে ১৮, বাগেরহাটে ৩৭, সাতক্ষীরায় ৪৯, চুয়াডাঙ্গায় ২৮, কুষ্টিয়ায় ৪৮, মেহেরপুরে ১৬, বরিশালে ৫৮, ভোলায় ৪৫, ঝালকাঠিতে ১৭, পিরোজপুরে ২৮, বরগুনায় ২২, পটুয়াখালীতে ৩৯, সিলেটে ৮৬, মৌলভীবাজারে ৪৮, সুনামগঞ্জে ৬১ ও হবিগঞ্জে ৫২ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হবে। ধাপগুলো হচ্ছে- ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত ও মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।

আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫ থাকতে হবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে। 

শারীরিক যোগ্যতা
সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা (বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ছাড়া) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।

পুরুষ প্রার্থীর বুকের মাপ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে।

প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে প্রশিক্ষণকালীন বিনা মূল্যে পোশাক, থাকা-খাওয়া ও চিকিৎসাসুবিধা রয়েছে। এ ছাড়া প্রশিক্ষণকালীন সরকারি বিধি অনুযায়ী প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে।

আরও পড়ুন: সেনাবাহিনীতে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন বিবাহিতরাও

নিয়োগ ও চাকরির সুযোগ-সুবিধা
সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষে ১৭তম গ্রেডে (৯,০০০-২১,৮০০) বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। দুই বছর শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ থেকে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে কনস্টেবল পদে স্থায়ী করা হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনা মূল্যে পোশাকসামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসাসুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশনসামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবেন। পুলিশ বাহিনীর নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।

420136057_790302206469595_364091211856262999_n

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬