৪০তম বিসিএসের আগেই চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি

০২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৮ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা © সংগৃহীত

৪০তম বিসিএস পরীক্ষার আগেই সাধারণ শিক্ষার্থীদের জন্য চাকরিতে প্রবেশের আবেদনের বয়স ন্যূনতম ৩৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। এমনকি বয়সসীমা ৩২/৩৩ করা হলেও তা মানা হবে না বলে জানান।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকার সাধারণ শিক্ষার্থীদের চাকরিতে প্রবেশের আবেদনের বয়স ন্যূনতম ৩২ করতে চাচ্ছে। আমরা ৩২/৩৩ কোনোটাই মানবো না। আমরা চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর চাই। সরকারের বর্তমান মেয়াদে ও ৪০তম বিসিএস পরীক্ষার আগেই এ দাবি বাস্তবায়ন করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, নবম সংসদ নির্বাচনের আগেও চাকরিতে প্রবেশের আবেদনের বয়স বাড়ানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। তাই নির্বাচনের আগেই দাবি বাস্তবায়ন করতে হবে। আমরা দেশের ভোটার, সরকারকে এটা মনে রাখতে হবে। সরকার যদি আমাদের দিকে না দেখে আমরা যাবো কোথায়? পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে কোনদিন চাকরি পাবো সে আশায়। তাই আমরা চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চাই, মেধা প্রমাণের সুযোগ চাই।

বক্তারা দাবি করেন, একজন সাধারণ ছাত্রের অনার্স মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ ও সেশনজটসহ চাকরিতে প্রবেশের জন্য বয়স থাকে ২/৩ বছর। এর মধ্যে চাকরির আবেদন করলে সেই চাকরির ফলপ্রকাশ করতে করতে সরকারি চাকরির বয়স শেষ হয়ে যায়। তাই সরকারি চাকরিতে প্রবেশের আবেদনে ন্যূনতম বয়স ৩৫ বছর করা দরকার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের আহবায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহবায়ক হারুন আর রশিদ, সবুজ ভূঁইয়া, কামরুন নাহার ঝুমা, নীপা প্রমুখ।

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage