বিবাহিতদেরও চাকরির সুযোগ দিচ্ছে নৌবাহিনী, আবেদন শেষ ১০ জানুয়ারি

০৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
বিবাহিতদেরও চাকরির সুযোগ দিচ্ছে নৌবাহিনী

বিবাহিতদেরও চাকরির সুযোগ দিচ্ছে নৌবাহিনী © সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০২৪বি ডিইও ব্যাচে ‘কমিশন্ড অফিসার’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

ব্যাচের নাম: ২০২৪বি ডিইও ব্যাচ

পদের নাম: কমিশন্ড অফিসার

১.শাখার নাম: শিক্ষা শাখা (বিবিধ বিষয়), নারী ও পুরুষ

শিক্ষাগতযোগ্যতা: ইংরেজি/পদার্থ/রসায়ন/গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতকে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

২.শাখার নাম: শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার), পুরুষ ও মহিলা।

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

৩.শাখার নাম: শিক্ষা শাখা (মেডিকেল), পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস-সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫ স্কেলে) থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

আরও পড়ুন: বেসরকারি সংস্থায় নেবে ৮৬৫ জন, এইচএসসি পাসেই আবেদন

বয়স: ০১ জুলাই ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭০০ টাকা পাঠাতে হবে।

আগ্রহীরা এই  joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪বি ডিইও ব্যাচ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান
  • ০৭ নভেম্বর ২০২৬
একই যোগ্যতা, ভিন্ন সুযোগ: পদোন্নতিতে বৈষম্যের শিকার গ্রন্থা…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন
  • ০৭ নভেম্বর ২০২৬
সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে ফিনল্যান্ড, আবেদ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চট্টগ্রামের সেই অনুষ্ঠান থেকে আউট পরীমনি
  • ০৭ নভেম্বর ২০২৬
‘প্রতিমন্ত্রী কোনো চা বাগান ভিজিটে যাননি, আর আমিও উনাকে কোন…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950